| সোমবার, ২০ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
এস এম শরিফুল ইসলাম, নড়াইল : যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকার কতদিন ক্ষমতা থাকবে, তা জনগণই ঠিক করবেন। এছাড়া বিষয়টি আল্লাহ-ই ভালো জানেন।
২০ জানুয়ারী সোমবার সকাল সাড়ে ১১টায় নড়াইলের লোহাগড়া উপজেলার কালনঘাটে মধুমতি নদীর ওপর সেতু নির্মাণের স্থান পরির্দশনের সময় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ২শ’ ৪৪ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে মধুমতি নদীর কালনা পয়েন্টে চার লেন বিশিষ্ট সেতু নির্মাণ করা হবে। রোববার অনুষ্ঠিত একনেকের সভায় কালনা সেতু অনুমোদন হয়েছে। কিছুদিনের মধ্যে দরপত্র আহ্বান করা হবে।
জুন মাস নাগাদ কালনা সেতুর কাজ শুরু হতে পারে এবং ২০১৭ সালে এ কাজ শেষ হবে। এই সরকারের আমলে যোগাযোগের মন্ত্রণালয়ের প্রথম কাজ কালনা সেতু নির্মাণ জানিয়ে মন্ত্রী বলেন, এতে করে ঢাকা-বেনাপোল সরাসরি যোগাযোগ সহজ হবে।
জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি মন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, জেলা প্রশাসক আব্দুল গাফফার খান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার মনির হোসেন, আ’লীগ নেতা ও লোহাগড়া ইউপি চেয়ারম্যান বদর খন্দকার প্রমুখ।
Posted ১১:২৫ | সোমবার, ২০ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin