| রবিবার, ২৪ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বর্তমান সরকারকে নির্বাচনকালীন সরকার হিসেবে অভিহিতকারীদের ‘স্টুপিড’ বলে মন্তব্য করলেন অর্থমন্ত্রী ড. আবুল মাল আব্দুল মুহিত।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, এটি নির্বাচনকালীন সরকার নয়, এটাকে যারা নির্বাচনকালীন সরকার বলছে তারা জাস্ট স্টুপিড।
এটি কীভাবে নির্বাচনকালীন সরকার, সে প্রশ্ন তুলে নিজেই তিনি বলেন, তফসিল ঘোষণার আগ পর্যন্ত কোনো সরকার নির্বাচনকালীন সরকার হয় না। যতক্ষণ পর্যন্ত তফসিল ঘোষণা না হয় ততক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া যাবে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মহিত বলেন, যে কোনো সময়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পে কমিশন চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করা হবে।
তিনি আরও বলেন, দুই একদিনের মধ্য রাষ্ট্রায়াত্ত ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আলাদা বেতন কাঠামো ঘোষণা করা হবে।
Posted ২১:১৬ | রবিবার, ২৪ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin