রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বর্তমান সংসদ সাংবিধানিক গোঁজামিলে গঠিত: ফখরুল

  |   বুধবার, ২৯ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

বর্তমান সংসদ সাংবিধানিক গোঁজামিলে গঠিত: ফখরুল
forkrul
নিজস্ব প্রতিবেদক,  

ঢাকা: সাংবিধানিক গোঁজামিলের মধ্য দিয়ে বর্তমান সংসদ গঠন করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, “প্রহসন, নাটক, ও গণতন্ত্র ধ্বংসের প্রচেষ্টার মধ্য দিয়ে মাত্র ৫ শতাংশ ভোটের মাধ্যমে সরকার গঠিত হয়েছে। এখন সাংবিধানিক গোঁজামিলের মধ্য দিয়ে সেই সরকার সংসদ গঠন করেছে। এটা হলো সংদের সংসদ। এ সংসদের কোনো কৃতিত্ব নেই।”
বুধবার সন্ধ্যায় খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যােলয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে বুধবারের দেশব্যাপী সংসদ অধিবেশন আহ্বনের প্রতিবাদে কালো পতাকা মিছিলের কর্মসূচিতে পুলিশের বাধা, নেতাকর্মীদের ওপর হামলা ও গ্রেফতারের প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ি শনিবার রাজধানীসহ সকল মহানগর, জেলা ও উপজেলায় ১৯ দলের আয়োজনে প্রতিবাদ সমাবেশ হবে।রাজধানীতে ওই দিন বিকেল তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে এ কর্মসূচি পালন করা হবে। ইতিমধ্যে ডিএমপির কাছে অনুমতিও চাওয়া হয়েছে।
মির্জা ফখরুল বলেন, “গত ৫ জানুয়ারি নির্বাচনের নামে যে প্রহসন হয়ে গেল তাতে ১৫৩ জন কুশিলব বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।বাকি ১৪৭ আসনের এমপিরা মাত্র ৫ শতাংশ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে।”
মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্রকে হত্যা করে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে যে সংসদ গঠিত হয়েছে তার কোনো কৃতৃত্ব নেই। অন্যদিকে আওয়ামী লীগ মাত্র যে পাঁচ ভাগ ভোটে নির্বাচিত হয়েছে তাতে শুধু আত্মতৃপ্তীর ঠেকুর তোলা যায়, এতে কোনো কৃতৃত্ব নেই। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের নৈতিক পরাজয় হয়েছে। সম্পূ্র্ণভাবে তারা ব্যর্থ ও পরাজিত হয়েছে। এতে আবারো প্রমাণ হয়েছে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে।তাদেরকে আজকে বন্দুক দিয়ে অস্ত্রের জোরে ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে।”
সারাদেশে বেওয়ারিশ ও পরিচিত মানুষের লাশ পাওয়া যাচ্ছে এমন দাবি করে ফখরুল বলেন, “সরকারের জনগণের প্রতি কোনো দায়-দায়িত্ব নেই। সে কারণেই সারাদেশে বিনাবিচারে মানুষ হত্যা করা হচ্ছে।”
গুম, খুনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ইতিমধ্যে বিভিন্ন দেশ ও মানবাধিকার সংস্থা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। দুই একদিনের মধ্যে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত বলা হবে। তা বিএনপি চেয়ারপারসনই করতে পারেন।”

খালেদা জিয়ার সম্পর্কে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর দেয়া সম্প্রতিক এক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “ইনু সাহেব যে ভাষায় কথা বলছেন তা গণতন্ত্রের ভাষা নয়। এটা রাজনৈতিক শিষ্টাচারের বাইরের কথা। তিনি অতীত ভুলে গেছেন।”
তথ্যমন্ত্রীর উদ্দেশে ফখরুল বলেন, “অতীতে হত্যা, সন্ত্রাস এবং মানুষ খুনের সঙ্গে আপনার এবং আপনার দলের নাম চিরদিন লেখা থাকবে। যা অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ, গণবাহিনী তিনি (ইনু)তৈরি করেছিলেন এবং আজকে যাদের সঙ্গে ক্ষমতায় আছেন তাদের নেতা শেখ মুজিবুর রহমানকে উৎখাত করতে চেয়েছিলেন।”
তথ্যমন্ত্রীকে তার অতীত চিন্তা করে কথা বলার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

বিএনপি কতদিন কঠোর কর্মসূচি এড়িয়ে চলবে এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, “আমরা সচেতনভাবে সব সময় সংঘাত এবং সংঘর্ষ এড়িয়ে চলছি। আমরা কথা বলার সুযোগ চাই। তবে, সময় বেধে দিয়ে আন্দোলন হয় না। তা সরকারের পদক্ষেপের ওপর নির্ভর করবে। কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো দমন, নির্যাাতন বন্ধ হয়নি।”
বিএনপির কর্মসূচিতে নেতাকর্মীরা হতাশ নয় বরং উজ্জীবিত বলেও দাবি করেন তিনি।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার জানা মতে কোনো রাষ্ট্র সরকারকে বৈধতা দেয়নি। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন জসিম প্রমুখ।

advertisement

Posted ১৯:০৬ | বুধবার, ২৯ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com