| বুধবার, ২০ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বর্তমান যুগে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে শিক্ষার কোন বিকল্প নেই। দেশের প্রত্যেকটি পরিবারের অভিভাবকদের উচিত তাদের সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তোলা। শিক্ষিত ছেলেমেয়েদের কখনো বেকার থাকতে হয় না। তাই আওয়ামীলীগ সরকার বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। এ সরকার ক্ষমতায় আসার পরই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছে। দেশের বেকারত্ব রোধ করতে যুব উন্নয়ন প্রশিক্ষণসহ নানা প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান স্থাপন করছে। তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর ২৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করে দেশে দৃষ্টান্ত স্থাপন করেছে। আর এ উন্নয়ন কাজকে বাধাগ্রস্থ করতে বিএনপি-জামায়াত নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। কিন্তু নাÑ বঙ্গবন্ধু কন্যা বেঁচে থাকতে তাদের এ স্বপ্ন বাস্তবায়ন হবে না। দেশের সাধারণ জনগণ আওয়ামীলীগকে আবারো ক্ষমতায় দেখতে চায়।
গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার পইল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন শেষে আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন। স্কুলের প্রধান শিক্ষক মোঃ সামছুল হকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক স্বপন অধিকারীর পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউদ্দিন, প্রকৌশলী প্রদীপ কান্তি রায়, পইল ইউপি চেয়ারম্যান মোঃ মর্তুজ আলী, সৈয়দ ফজলুল হক ইকবাল, পইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শীবেন্দ্র দেব শিবু, সাবেক ইউপি মেম্বার সিরাজ আলী, চন্দু মিয়া মেম্বার, অ্যাডভোকেট ইমরান হোসেন রুহেল, নূরুল হক, শাহ্ আতাউর রহমান নানু, বাবু নানু মল্লিক, মোঃ আব্দুল আলী, মোঃ নূরুল ইসলাম, হাজী হারুনুর রশিদ সাহিদ, জয়নাল আবেদীন রাজু, ইদ্রিস আলী মেম্বার, কবির আহমেদ, কাঞ্চন বিশ্বাস, রফিক উদ্দিন দুদুসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও মুরব্বীয়ান।
Posted ০০:৪৬ | বুধবার, ২০ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin