শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ববি হাজ্জাজকে ‘যুক্তরাজ্যে পাঠিয়ে দিল’ র‌্যাব

  |   বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

bobi

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজকে ‘যুক্তরাজ্যে পাঠিয়ে দিয়েছে’ র‌্যাব।

সোমবার বিকেলের ফ্লাইটে ববি হাজ্জাজ, তার পরিবারের তিন সদস্যকে ‘যুক্তরাজ্য পাঠিয়ে দেয়া হয়েছে’ বলে জাপা’র একটি সূত্র জানান।

র‌্যাব’র আইন, গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান জানান, ‘এ বিষয়ে র‌্যাবের কিছু জানা নেই। ববি হাজ্জাজ দেশে, না বিদেশে আছেন তাও তারা জানেন না।’

তবে ববি হাজ্জাজের বিদেশ যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাপা’র রিসার্চ অ্যান্ড স্ট্রাটেজিক উইংয়ের উপদেষ্টা তারেক মোরতাজা।

তিনি বলেন, ‘বিকেল সাড়ে ৫টায় ববি হাজ্জাজ এসএমএস দিয়ে জানিয়েছেন সপরিবারে তিনি যুক্তরাজ্যে চলে যাচ্ছেন।’

জাপা’র রিসার্চ, স্ট্যাটেজি উইং’র প্রধান ববি হাজ্জাজ সম্প্রতি রাজনৈতিক বক্তব্য দিয়ে আলোচনায় আসেন। গত বৃহস্পতিবার এরশাদকে তার রাজধানীর বারিধারার বাড়ি থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যায় র‌্যাব।

এরশাদ এর একদিন পর ববি হাজ্জাজের মারফত বার্তা পাঠান, ‘তিনি অসুস্থ নন, তাকে গ্রেফতারের জন্য সিএমএইচে আটকে রাখা হয়েছে।’ শনিবার সংবাদ সম্মেলনে একথা বলেন ববি হাজ্জাজ। ওই সংবাদ সম্মেলনে নিজেকে এরশাদের মুখপাত্র দাবি করেন তিনি। সরকার জাপাকে ‘জোর করে’ নির্বাচনে নেয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন ববি।

ওই সংবাদ সম্মেলনের আগে ববি হাজ্জাজকে কার্যালয়ে ডেকে নেয় র‌্যাব। গত রোববার সকালেও তাকে র‌্যাব কার্যালয়ে ডেকে নিয়ে দুপুর পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়। র‌্যাব প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে স্বীকার করে। এর একদিন পর ববি হাজ্জাজকে বিদেশে ‘পাঠিয়ে দেয়া’ হলো।

উল্লেখ্য, ববি হাজ্জাজ যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশি ধনকুবের, আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের বেয়াই মুসা বিন শমসেরের বড় ছেলে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে পড়াশুনা শেষে বাংলাদেশে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করছেন তিনি। গত বছর এরশাদের উপদেষ্টার কাজে যোগ দেন ববি হাজ্জাজ।

advertisement

Posted ০৯:০৮ | বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com