সোমবার ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বঙ্গোপসাগরে ট্রলারে ডাকাতির সময় আগ্নেয়াস্ত্রসহ ৭ ডাকাত আটক : উদ্ধার ৬২

  |   বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

bongoposagor

বঙ্গোপসাগরের সোনাদিয়া দ্বীপের অদূরে মাছ ধরার ট্রলারে ডাকাতির সময় দেশীয় আগ্নেয়াস্ত্র সহ ৭ ডাকাতকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘অপরাজেয়।’ এসময় তিনটি ট্রলারসহ ৬২জন জেলেকে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার আনুমানিক বেলা ২টায় সমুদ্রে টহলরত অবস্থায় নৌবাহিনীর জাহাজটি ডাকাতির কবলে পড়া এফভি ‘হাজী আনোয়ার’, এফভি ‘আল্লাহর দান’ এবং এফভি ‘নূর জাহান’ নামক ট্রলার তিনটিকে উদ্ধার করে। আটককৃত ডাকাত এবং উদ্ধারকৃত জেলেদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সোনাদিয়া দ্বীপের অদূরে মাছ ধরার সময় ডাকাতেরা স্পিডবোটযোগে ট্রলার তিনটিতে ডাকাতির উদ্দেশ্যে হামলা চালায়।

পরবতীর্তে জেলেদের জিম্মি করে এবং ট্রলারের মালিকের নিকট ১৪ লাখ টাকা মুক্তিপন দাবি করে। এসময় নৌবাহিনী জাহাজ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৭ জন ডাকাতকে আটক করে।

ডাকাতদের নিকট থেকে একনলা বন্দুক, গুলি ও রামদাসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলে, ট্রলার ও আটককৃত ডাকাতদের কুতুবদিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

advertisement

Posted ১৪:৩২ | বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com