শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আগুন নিয়ন্ত্রণে

  |   শনিবার, ০৭ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আগুন নিয়ন্ত্রণে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (পিজি হাসপাতাল) একটি ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল পুরো হাসপাতালে। তবে আধা ঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার সকাল সোয়া ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৪টি ইউনিট বেলা পৌনে ১২টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার পলাশ জানান, হাসপাতালে আগুনের সংবাদে ৪টি ইউনিট পাঠানো হয়। আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

advertisement

Posted ০৮:২৬ | শনিবার, ০৭ জানুয়ারি ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com