কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদীতে মুক্তিযোদ্ধা নিভু মিয়া ৪১ বছর ধরে বঙ্গবন্ধুর নামে কোরবানি দিয়ে আসছেন। কটিয়াদী উপজেলার কোনাপাড়া গ্রামের বাস্তুভিটাহীন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা নিভু (৭২) অন্যের বাড়িতে থেকে সম্মানী ভাতার টাকা বাঁচিয়ে প্রতি বছর এ কোরবানির ব্যবস্থা করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি এভাবেই মুক্তিযোদ্ধা নিভু তার ভালোবাসার প্রকাশ ঘটিয়ে চলছেন।
নিভু মিয়া জানান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে মাসে যে টাকা ভাতা পান, তার থেকে টাকা বাঁচিয়ে তিনি কোরবানি দেন। সরকারি ভাতা পাওয়ার আগে তিনি কাঠুরিয়ার কাজ করে একবেলা খাবার কম খেয়ে উপার্জিত টাকা থেকে কোরবানির টাকা জমা করতেন।
কোনো স্বীকৃতির আশায় বা কোনো মহল থেকে কৃপা পাওয়ার জন্য নয়, বঙ্গবন্ধুর প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকেই এ কোরবানি দিচ্ছেন বলে মুক্তিযোদ্ধানিভু জানান।
তিনি সেক্টর কমান্ডার জেনারেল শফিউল্লাহর অধীনে তিন নম্বর সেক্টরে যুদ্ধ করে শত্রুপক্ষের গুলিতে আহত হয়েছিলেন। তিনি চান্দপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে সুরুজ আলী ভূঁইয়ার বাড়িতে থাকেন।
For News : news@shadindesh.com