রংপুর: প্রথমবারের মতো পীরগঞ্জের লালদিঘী ফতেপুর গ্রামে বুধবার সস্ত্রীক আসছেন প্রধানমন্ত্রীরছেলে এবং রংপুরে সবার প্রিয় সজীব ওয়াজেদ জয় ও তার স্ত্রী ক্রিস্টিনা। তাদের যথাযথ মর্যাদায় বাঙালিয়ানা সংস্কৃতিতে বরণ করতে পীরগঞ্জ উপজেলার লালদিঘী ফতেপুরে স্থাপিত অস্থায়ী হেলিপ্যাডে ঘোড়া গাড়ি, গরু গাড়ি, রিকশা ভ্যান প্রস্তুত রাখা হয়েছে। সেখান থেকে তাদের জয়ের পিত্রালয়ে নিয়ে আসা হবে।
পারিবারিক সূত্র জানায়, প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার শৈশবকালের স্মৃতিধন্য চককরিম সরকারি প্রাথমিক বিদ্যালয়টি জয় ও তার স্ত্রী দেখতে যেতে পারেন। এজন্য সদ্যনির্মিত বিদ্যালয়ের নতুন ভবনের বিদ্যুৎ সংযোগ ও পানির লাইনসহ সব ধরনের কাজ শেষ হয়েছে। পীরগঞ্জে তাদের আগমনের অপেক্ষায় বইছে উৎসবের আমেজ।
পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জয়ের চাচাতো ভাই তানজিমুল ইসলাম শামীম জানান, জয় ও ক্রিস্টিনাকে বরণ করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে। সূত্র: বাসস
For News : news@shadindesh.com