সোমবার ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ফ্রান্সে হিজাব আইনের বিরুদ্ধে এক মুসলিম নারীর যুদ্ধ

  |   বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৩ | প্রিন্ট

hejab.thumbnail
 

ফ্রান্সে হিজাববিরোধী আইনের বিরুদ্ধে ইউরোপের মানবাধিকার আদালতে মামলা করেছেন এক মুসলিম নারী। বুধবার আদালতে ওই মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে। মামলাকারী মহিলার পূর্ণ নাম প্রকাশ করা হয়নি। খবর: আইআরআইবিতার আইনজীবী রাম্বি দ্য মেলো বলেছেন, ফ্রান্সের হিজাববিরোধী আইন তার মক্কেলের ধর্মীয় ও বাক স্বাধীনতা এবং গোপনীয়তা বিষয়ক অধিকার লঙ্ঘন করেছে। তিনি নিজের দেশে এখন যেন এক বন্দী। মামলাকারী মহিলা আদালতকে জানিয়েছেন, বোরকা ও হিজাব পরার জন্য পরিবারের পক্ষ থেকে তার উপর কোন ধরনের চাপ নেই। তিনি নিজস্ব ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতির কারণে হিজাব পরেন।

২০১০ সালে ফ্রান্সে হিজাববিরোধী আইন পাস হয়। ওই আইন পাস হওয়ার পর থেকে মুসলিম মহিলাদের ওপর হামলার ঘটনা বেড়ে গেছে। হিজাব পরে বাইরে বের হলে দুইশ ডলার পরিমাণ অর্থ জরিমানা করার বিধান রাখা হয়েছে।

advertisement

Posted ২০:১৮ | বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com