রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ফোরটিন্থ ফ্লোর আসছে নতুন গান নিয়ে

  |   রবিবার, ০৫ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

41

আলিফ আলাউদ্দিন বর্তমানে তার ফোরটিনথ ফ্লোর নামের ব্যান্ড দল নিয়ে নতুন পরিকল্পনা নিয়েছেন। এরই ভেতর বেশ কিছু গানের কম্পোজিশন তৈরি হয়েছে। নতুন কিছু গানের ভিডিও তৈরি করবেন বলে ভাবছেন। বেশ ক’টি টিভি লাইভ অনুষ্ঠানে পারফর্মসহ নতুন বছরে কনসার্টের পরিকল্পনাও নিয়েছেন। পাশাপাশি বছরের শুরুতেই ক্লাব শো দিয়ে সারারাত পারফর্ম করছেন।

নিজের ব্যান্ড দলের অ্যালবাম বা গান রিলিজ প্রসঙ্গে আলিফ আলাউদ্দিন বলেন, ‘এখন তো আমি মনে করি, সেলফ প্রডিউস করাটা সবচেয়ে নিরাপদ উপায়। যেমন গত কয়েকমাস ধরেই ক্রিপটিক ফেইথ তারা সিঙ্গেলস বের করছে। প্রতিটা গানের জন্য আলাদা স্পন্সর নিয়ে কাজ করছে। আমি মনে করি, এটা একটা অন্যতম দৃষ্টান্ত। কারণ এভাবে প্রকাশকদের দিয়ে লাভ কী?’

এ ছাড়া ফোরটিনথ ফ্লোর তাদের নতুন কার্যক্রমের ভেতরে কী রাখবে এ প্রসঙ্গে আলিফ বলেন, ‘আমরা নতুন কিছু সাউন্ড নিয়ে কাজ করার চেষ্টা করছি। আশা করি আমাদের ব্যান্ড অ্যালবামের গানগুলো ভালো লাগবে সবার।’

advertisement

Posted ১৫:১৮ | রবিবার, ০৫ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com