রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ফের সংলাপের আহ্বান বান কি মুনের

  |   মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

un_middle_man

৭ জানুয়ারি : জাতিসংঘের মহাসচিব বান কি মুন বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী জরুরি ভিত্তিতে ফের অর্থবহ সংলাপে বসতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, রাজনৈতিক সহিংসতা, জনগণের ওপর হামলা এবং সম্পদের ধ্বংস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

৫ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতায় প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে সোমবার জাতিসংঘের মহাসচিব এক বিবৃতিতে বলেন, অপেক্ষাকৃত কম ভোটারের অংশগ্রহণে অসংগতিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক দলগুলো এমন কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি, যার মাধ্যমে শান্তিপূর্ণ এবং সব দলের অংশগ্রহণে নির্বাচন করা সম্ভব হতো।

বিবৃতিতে বান কি মুন সব পক্ষকেই শান্তিপূর্ণ ও মত প্রকাশে সমবেত হওয়ার সহায়ক পরিবেশ তৈরিতে ধৈর্যের পরিচয় দিতে আহ্বান জানান।

তিনি বলেন, জাতিসংঘ সবার অংশগ্রহণে অহিংস, সমঝোতা এবং সংলাপের নীতির ভিত্তিতে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত সমর্থন দিয়ে যাবে।

advertisement

Posted ১০:৩৪ | মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com