সোমবার ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ফের বিক্ষোভে উত্তাল ব্যাংকক : ইংলাকের সমর্থকদের সাথে সংঘর্ষ

  |   রবিবার, ০৫ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

bankok

থাইল্যান্ডে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে আবারো উত্তাল হয়ে উঠেছে রাজধানী ব্যাংকক। গতকাল রোববার হাজার হাজার লোক ইংলাকের পদত্যাগের দাবিতে রাজপথে নেমে আসে। তারা আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ভোট বাতিলের দাবি জানায়। এ বিক্ষোভকে তাদের ঘোষিত রাজধানী অচল করে দেয়ার পূর্ব প্রস্তুতি বলে উল্লেখ করেছে তারা। বিক্ষোভকারীরা রাজনীতিতে প্রধানমন্ত্রীর পরিবারের প্রভাব কমানোর চেষ্টা করছে। তারা আগামী ১৩ জানুয়ারি রাজধানী অচল করার ঘোষণা দিয়েছে। রাজধানীর ২০টি মোড়ে মঞ্চ তৈরী করে সেখানে অবস্থান নিবে। একটি লেন খোলা রাখবে সাধারণ মানুষ এবং হাসপাতালমুখী গাড়ি চলাচল করার জন্য।

গতকাল মুহুর্মুহু শ্লোগানে প্রকম্পিত হয় ব্যাংকক। বিক্ষোভকারীরা রাজধানীর চারপাশে প্রতিবাদ সমাবেশ করার পরিকল্পনা করেছে যেন সরকারি কর্মকর্তারা কর্মস্থলে যেতে না পারে। এছাড়া সরকারি অফিস আদালতসহ প্রধানমন্ত্রী ও তার মন্ত্রীসভার সদস্যদের বাড়িতে বিদ্যুত্ ও পানি সরবরাহ বন্ধ করে দেয়ারও ঘোষণা দিয়েছে। ইংলাক ফেব্রুয়ারিতে আগাম নির্বাচনের ঘোষণা দিলেও বিক্ষোভকারীরা তা মানতে নারাজ। তাদের একদফা দাবি, প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তারা চাচ্ছে অনির্বাচিত ‘পিপলস কাউন্সিলের’ কাছে ক্ষমতা হস্তান্তর। এদিকে দেশটিতে সামপ্রতিক রাজনৈতিক সহিসংতায় ৮ জন নিহত ও ৪শরও বেশি লোক আহত হয়েছে। সরকার এখনও দেশটির উত্তরাঞ্চলের পূর্ণ সমর্থন পাচ্ছে। ধারণা করা হচ্ছে নির্বাচন হলে তার দলই জয়ী হবে।

এদিকে, সরকারবিরোধীদের এই একতরফা শোডাউনের মধ্যে গতকাল ইংলাক সিনাওয়াত্রার সমর্থক রেডশার্ট বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। তবে প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। ধারণা করা হচ্ছে, সরকারবিরোধী আন্দোলনের পাল্টা হিসেবে তারাও মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে।

advertisement

Posted ১৪:১২ | রবিবার, ০৫ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com