বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ফের আলোচনায় বিচারপতি এ এইচ এম শামছুদ্দিন চৌধুরী মানিক, রীতি ও প্রথা ভেঙ্গে শুনানির অভিযোগ জামায়াতে ইসলামীর আপিল আবেদন খারিজ

  |   মঙ্গলবার, ০৬ আগস্ট ২০১৩ | প্রিন্ট



নিজস্ব প্রতিবেদক ঢাকা :নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের ‘কার্যকারিতা স্থগিত’ চেয়ে করা জামায়াতে ইসলামীর আবেদন খারিজ করা হয়েছে।


আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার জজ বিচারপতি এ এইচ এম শামছুদ্দিন চৌধুরী মানিক সোমবার এ আদেশ দেন।


আইনজীবীরা বলেছেন সুপ্রিমকোর্টের রীতি ও প্রথা ভঙ্গ করেই এ মামলার শুনানি হয়েছে।

জামায়াতের আইনজীবী তাজুল ইসলাম আদালতের আদেশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, বিধি অনুযায়ী এটি আজ শুনানির কথা ছিল না। আবেদনকারী হিসেবে আমরাও শুনানির কোনো আবেদন করিনি। নজিরবিহীনভাবে আদালত স্বপ্রণোদিত হয়ে (সুয়োমোটো) আপিলটি আজকের কার্যতালিকায় নিয়ে আসেন।

তিনি বলেন, এদিকে নির্বাচন কমিশনের পক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। রিটকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম।

গত ১ আগস্ট  নির্বাচন কমিশনে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। বিচারপতি এম. মোয়াজ্জাম  হোসেনের  নেতৃত্বাধীন  বৃহত্তর বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

সুপ্রিমকোর্ট অবকাশের আগ মুহূর্তে রায় হওয়ায় জামায়াতের পক্ষে ওই দিনই রায়ের কার্যকারিতা স্থগিতাদেশ চেয়ে আপিল করা হয়। আপিল নম্বর ৭৭৮/১৩। সংবিধানের ১০৩ ধারার ২ এর ক অনুচ্ছেদের আলোকে রায় প্রদানকারী আদালত থেকে সার্টিফিকেট নিয়ে সরাসরি আপিল করা হয়।

For News : news@shadindesh.com
advertisement

Posted ০০:৩৩ | মঙ্গলবার, ০৬ আগস্ট ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com