রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ফিল্মফেয়ারে ‘তুফান’র গানে নাচলেন শুভশ্রী, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২১ মার্চ ২০২৫ | প্রিন্ট

ফিল্মফেয়ারে ‘তুফান’র গানে নাচলেন শুভশ্রী, ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক :রায়হান রাফীর নির্মাণে শাকিব খানের ‘তুফান’ ছবির রেশ রয়েছে এখনও! বিশেষ করে ব্যাপক ভাইরাল হওয়া গান ‘দুষ্টু কোকিল’ বেজে উঠলে এখনও নেচে ওঠেন অনেকে।

সদ্যই টালিউডের ফিল্মফেয়ারের মঞ্চে এমনই মুহূর্ত দেখল কলকাতার তারকারা। এদিন দুষ্টু কোকিল খ্যাত মিমি চক্রবর্তীর হাত ধরে নেচেছিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। শুধু তাই নয়, ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, সেই ‘দুষ্টু কোকিল’ গানের তালে আলাদা করে মঞ্চ মাতালেন শুভশ্রী।

 

শুভশ্রী যখন নাচছিলেন, দর্শক আসনের প্রথম সারিতেই বসে ছিলেন তুফানি নায়িকা মিমি চক্রবর্তী। তিনি শুভশ্রীর নাচ দেখে নিজেও ওখানে বসেই হুকস্টেপ করতে শুরু করেন। তারপরই হাততালি দিয়ে শুভশ্রীকে চিয়ার করতে থাকেন।

এদিন মিমির পাশে রাজকুমার রাওকে বসে থাকতে দেখা যায় কালো স্যুটে। তার অন্য পাশে বসেছিলেন দেবলীনা দত্ত এবং সৃজিত মুখার্জি।

প্রসঙ্গত, কিছুদিন আগে শুভশ্রী গাঙ্গুলি নিজেই তার এই দুষ্টু কোকিল গানের রিহার্সালের মুহূর্ত প্রকাশ্যে এনেছিলেন। সেখানে দেখা যায়, মঞ্চে সহ-পারফরমারদের সঙ্গে নাচছেন অভিনেত্রী। আর মঞ্চের নিচে মেয়ে ইয়ালিনিকে নিয়ে দাঁড়িয়ে রাজ চক্রবর্তী। সঙ্গে ছিল তাদের ছেলে ইউভানও।

advertisement

Posted ০৫:৫৪ | শুক্রবার, ২১ মার্চ ২০২৫

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com