রবিবার ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রেস ক্লাবে বিএনপির সমাবেশ, সতর্ক অবস্থানে পুলিশ

  |   শুক্রবার, ২৭ মে ২০২২ | প্রিন্ট

প্রেস ক্লাবে বিএনপির সমাবেশ, সতর্ক অবস্থানে পুলিশ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।

 

শুক্রবার  সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট-ছোট মিছিল নিয়ে আসতে থাকেন বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

 

ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, এতে সভাপতিত্ব করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

জাতীয় প্রেসক্লাবের সামনের ফুটপাতে ও সামনের সড়কে বিএনপির নেতাকর্মীরা অবস্থায় নেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সকালে আশপাশের সড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। তবে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাস্তায় মানুষের চলাচল অন্য দিনের তুলনায় কম দেখা গেছে।

 

এদিকে বিএনপির এই বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে প্রেস ক্লাবের সামনে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

উল্লেখ্য, গত মঙ্গল ও বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েক দফায় ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলেও দাবি করা হয়। এ হামলার প্রতিবাদে আজকের বিক্ষোভ সমাবেশ ডেকেছে বিএনপি।

advertisement

Posted ০৬:২৭ | শুক্রবার, ২৭ মে ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com