| শনিবার, ০৪ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ নির্বাচনে যাচ্ছেন না বলেই তাঁকে আটকে রাখা হয়েছে। নির্বাচনী ইশতেহার ঘোষণা এরশাদের অনুমতি ছাড়াই করা হয়েছে বলে দাবি করেছেন এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজ। আজ শনিবার সকালে লন্ডন থেকে এক ভিডিওবার্তায় তিনি এ দাবি করেন।
ববি হাজ্জাজ ‘৫ জানুয়ারির প্রহসনের নির্বাচন’ বয়কট করতে জাতীয় পার্টির চেয়ারম্যানের পক্ষে নেতা-কর্মীদের আহ্বান জানান। তিনি বলেন, ‘যাঁরা ইলেকশনে যাচ্ছেন, তাঁরা নিজেরা যাচ্ছেন, নিজ দায়িত্বে যাচ্ছেন। তাঁরা যা খুশি বলতে পারেন। চেয়ারম্যান সাহেব নির্বাচনে যাচ্ছেন না এবং সেই কারণে তিনি দেশবাসীর সামনে আসতে পারছেন না
তিনি বলেন, জাতীয় পার্টি দল হিসেবে এই নির্বাচনে অংগ্রহণ করছে না। চেয়ারম্যানের নাম নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো পুরোপুরি ভুল। দেশবাসীর ভেতর এবং পুরো পার্টির ভেতর বিভ্রান্তি সৃষ্টির এটা একটা প্রচেষ্টা মাত্র।
এতে তাঁর উদ্দেশে লেখা দলের চেয়ারম্যানের একটি চিঠি দেখিয়ে ববি বলেন, জাতীয় পার্টির কয়েকজন নেতা ২ জানুয়ারি যে ইশতেহার উপস্থাপন করেছেন, সেটা এরশাদ কর্তৃক অনুমোদিত। তবে এটার উপস্থাপন করার কথা ছিল জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিলে। তিনি আরও বলেন, ‘চেয়ারম্যান সাহেবই এটা প্রস্তুত করেছিলেন, আমরা সবাই এটার সাথে জড়িত ছিলাম। কথা ছিল, যদি আমরা নির্বাচনে যাই, তাহলে এটা আমরা দেশবাসীর কাছে উপস্থাপন করব।’
Posted ১১:০৫ | শনিবার, ০৪ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin