সোমবার ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রস্তুতি ম্যাচে হেরেছে বাংলাদেশ

  |   বুধবার, ০৪ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

bd team

ঢাকা: সফরকারী ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব ১৯ দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশের তরুণরা। বুধবার চট্টগ্রামে একমাত্র প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ১১৯ রানে হেরেছে স্বাগতিকর তরুণরা।
চট্টগ্রাম জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে জয়ের জন্য ২৬৪ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ৩৮.২ ওভারে ১৪৯ রানে অলআউট হয় স্বাগতিকরা। নিজের মাঠে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারায় তারা। দলীয় ৩২ রানে ৫ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।  প্রসেনজিত দাসের সর্বোচ্চ ৭৩ রান ছাড়া স্বাগতিকদের পক্ষে কেউ বিশ অংকের কোঠায় পৌঁছাতে পারেনি।
বল হাতে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে রামাল লিউইস ৩২ রানে একাই তিনটি উইকেট শিকার করে।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ২৬৩ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব ১৯ দল। ওপেনার শিমরন হেটমায়ার ৫৬ ও জেরেমি সোলজানো সর্বোচ্চ ৭২ রান করে সাজঘরে ফেরেন। এছাড়া ট্রিস্টান কোলম্যান ৪২ ও ব্রেন্ডন কিং ৫১ রান করেন।
বল হাতে বাংলাদেশের পক্ষে রাহাতুল ফেরদৌস সর্বোচ্চ দুটি উইকেট নেন।

advertisement

Posted ১৭:৩১ | বুধবার, ০৪ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com