রবিবার ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রশ্নবিদ্ধ নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে না

  |   সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

eu-new

ঢাকা, ২৩ ডিসেম্বর : বাংলাদেশে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরী হলেই পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। এ রকম প্রশ্নবিদ্ধ নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে না।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক আসাদ আলম সিয়ামের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করে এমনই বার্তা দিয়ে গেলেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা। পররাষ্ট মন্ত্রণালয় সূত্রে এ খবর জানা গেছে।

জানা যায়, মহাপরিচালক আসাদ আলম সিয়ামের সঙ্গে  হানা’র ঘন্টাব্যাপী এ বৈঠকে তিনি বলেন, ইইউ বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে সব সময়ই আগ্রহী এবং আন্তরিক। কিন্তু আসন্ন দশম জাতীয় নির্বাচনে দেশের বড় একটি জনগোষ্ঠীর সমর্থন নেই এবং তা আর্ন্তজাতিক পর্যায়েও প্রশ্নবিদ্ধ।

আসন্ন নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করে সরকার যদি একটি স্বচ্ছ ও শান্তিপুর্ন নির্বাচনের আয়োজন করতে পারে তাহলে তাতে ইইউ সমর্থন দিতে প্রস্তুত আছে বলেও জানান উইলিয়াম হানা।

প্রসঙ্গত, গত ২০ ডিসেম্বর এক বিবৃতিতে সব দলের অংশগ্রহণে একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি না হওয়ায় ইইউ নির্বাচন পর্যবেক্ষণে না আসার বিষয়টি জানায়। ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৮ দেশের জোট এ সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠির মাধ্যমে ইইউ’র বক্তব্যও জানানো হয়।

২০ ডিসেম্বর ইইউর পররাষ্ট্রবিষয়ক ও নিরাপত্তা নীতিমালা-সংক্রান্ত জ্যেষ্ঠ প্রতিনিধি ক্যাথরিন অ্যাস্টনের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, নানামুখী প্রয়াস, বিশেষ করে সর্বশেষ জাতিসংঘের উদ্যোগ সত্ত্বেও সব দলের অংশগ্রহণে একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রয়োজনীয় শর্ত পূরণে রাজনৈতিক পক্ষগুলোর ব্যর্থতার নিন্দা জানায় ইইউ।

উল্লেখ্য, এদিকে ইউরোপীয় ইউনিয়নের পথ ধরে বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসবে না বলে জানিয়ে দিয়েছে কমনওয়েলথ ও যুক্তরাষ্ট্র।

advertisement

Posted ২৩:৪৪ | সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com