| রবিবার, ১২ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
দেশের ৯০ ভাগ মানুষের প্রাণের দাবী নির্দলীয় সরকারের অধীনে একটি সুষ্ট নির্বাচনের দাবীকে উপেক্ষা করে, ৫ই জানুয়ারীতে শেখ হাসিনা নির্বাচনের নামে জাতির সাথে তামাশা করেছে । মাতৃভূমি বাংলাদেশ আজ চরম রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটের মধ্যে নিপাতিত। দেশে আজ মানুষের জান-মালের কোন নিরাপত্তা নেই।
রাষ্ট্রযন্ত্রকে সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসাবে ব্যবহার করে, বিরোধী জোটের নেতা-কর্মী হত্যা এবং নির্যাতন ও বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়াকে ১৪ দিন গৃহবন্দি, বিরোধী জোটের শীর্ষ নেতাদের গ্রেফতার এবং নেতা-কর্মীদের উপর মিথ্যা মামলা দায়ের করে হয়রানী এবং সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা, আমারদেশ পত্রিকার সাহসী সম্পাদক জনাব মাহমুদুর রহমানকে কারাগারে রেখে নির্যাতন, সাবেক এম পি এবং জাতীয় নেতা এম ইলিয়াস আলী সহ বিরোধী জোটের হাজার হাজার নেতা-কর্মী গুম, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ধর্ম প্রাণ মুসলমানদের জঙ্গী আখ্যায়িত করে, তাদের হত্যা এবং নির্যাতন, সংখ্যালগুদের উপর সরকার দলের নির্যাতন-নিপীড়ন এবং এবং এর দায়বার বিরোধী জোটের উপর অর্পণ, পদ্মা সেতু, হলমার্ক, ডেস্টেনি এবং শেয়ার বাজার লুটের মাধ্যমে, লুটেরা সরকারী দলের এম পি এবং মন্ত্রীদের সম্পদ বহু গুণ বৃদ্ধি, এ সব বিষয় নিয়ে আমরা প্রবাসী সংগ্রাম পরিষদ আগামী ২০সে জানুয়ারী সোমবর বিকেল ৬:৩০ ঘটিকায় লন্ডন মুসলিম সেন্টার মিলনায়তেন একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন – জনাব সায়েস্তা চৌধরী কুদ্দুস, সভাপতি যুক্তরাজ্য বি এন পি । প্রধান আলোচক – ডঃ হাসনাত হোসেন এম বি ই । প্রধান বক্তা – কয়সর এম আহমদ সাধারণ সম্পাদক যুক্তরাজ্য বি এন পি ।
উক্ত অনুষ্ঠানে আপনাদের সকলের উপস্থিতি কামনা করছি।
আহবানে : আব্দুল বাছিত বাদশা
আহব্বায়ক,
প্রবাসী সংগ্রাম পরিষদ আয়োজনে – প্রবাসী সংগ্রাম পরিষদ
Posted ১৮:৩০ | রবিবার, ১২ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin