শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের সাক্ষাৎ সোমবার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের সাক্ষাৎ সোমবার

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করবে।

 

আগামীকাল সোমবার সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ হবে।

 

আজ সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান।

 

তিনি বলেন, আগামীকাল সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধিদল সাক্ষাৎ করবে। দলে কারা থাকবেন তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েই সেখানে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন ঢাকার বাইরে আছেন। আজ সন্ধ্যায় তিনি রাজধানীতে ফিরবেন বলে জানিয়েছেন শায়রুল কবীর খান।

 

এদিকে, আজ বেলা সাড়ে ৩টায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবে বিএনপির একটি প্রতিনিধিদল। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে এ বৈঠক হবে।

advertisement

Posted ০৭:৫০ | রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com