বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর পিঠা উৎসব

  |   শুক্রবার, ২৪ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

pm-pita
নিজস্ব প্রতিবেদক, 

ঢাকা: নতুন সরকার গঠনের পর দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে ধারাবাহিকভাবে কুশল বিনিময় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে সাংবাদিকদের সঙ্গে চা-চক্রের মাধ্যমে কুশল বিনিময় করেছেন তিনি। আর শুক্রবার বিকেলে বিভিন্ন বাহিনীর কর্মকর্তাসহ শিল্পী-সাহিত্যিকদের পিঠা-পুলির আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের পেছনের দিকের মাঠে বসে এই পিঠা উৎসবের মিলনমেলা।প্রধানমন্ত্রীর পিঠা উৎসবে উপস্থিত হয়েছিলেন সেনাবাহিনী-প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, নৌবাহিনী-প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব, বিমানবাহিনী-প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারীসহ তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরো উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, ডিএমপির কমিশনার বেনজীর আহমেদসহ বিজিবি, র্যা ব ও পুলিশের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা। শিল্প-সাহিত্যের বিশিষ্টজনরাও উপস্থিত ছিলেন পিঠা উৎসবে।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সব মহলের বিশিষ্টজনদের সম্পৃক্ত করতে এই কুশল বিনিময়ের আয়োজন করা হয় বলে জানা যায়।  শুক্রবার বিকেল চারটার দিকে পিঠা উৎসবের মাঠে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। এরপর আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।  উৎসবে আমন্ত্রিত অতিথিদের ‍আপ্যায়নের জন্য বিভিন্ন খাবার, বাহারি রকমের পিঠার ব্যবস্থা ছিল।

advertisement

Posted ১৬:০০ | শুক্রবার, ২৪ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com