রবিবার ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রথম টি-টোয়েন্টিতে ফিরে আসলো সৌম্য-রুবেল, বাদ পড়লেন তাসকিন

  |   মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট

প্রথম টি-টোয়েন্টিতে ফিরে আসলো সৌম্য-রুবেল, বাদ পড়লেন তাসকিন

স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।মঙ্গলবার দুপুর ১২টায় নিউজিল্যান্ডের নেপিয়ারের ম্যাকলিন পার্কে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক মাশরাফি।

এই ম্যাচে একাদশে ফিরেছেন ফর্মহীন সৌম্য সরকার। কিপিংয়ে মুশফিকের পরিবর্তে জায়গা পেয়েছেন নুরুল হাসান সোহান। বাদ পড়েছেন তাসকিন আহমদে। অনেকদিন পর একাদশে ফিরেছেন টাইগার পেসার রুবেল হোসেন।

এই সফরে তিনটি প্রস্তুতি ম্যাচের দুইটিতে হার, ওয়ানডেতে ৩ ম্যাচ সিরিজে ওয়াইটওয়াশে হতাশাগ্রস্ত টাইগাররা। তাই হতাশা কাটিয়ে টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই মাশরাফি-সাকিবদের।

এর আগে গত ২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চের হেগলি ওভালে প্রথম ওয়ানডে ম্যাচে ৭৭ রানে পরাজিত হয় বাংলাদেশ। পরে ২য় ওয়ানডেতেও ৬৭ রানের জয় পায় কিউইরা। সর্বশেষ ৩১ ডিসেম্বর সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে ৮ উইকেটে হেরে কিউইদের কাছে ধবল ধোলাই হয় টাইগাররা।

বাংলাদেশ একাদাশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন।

advertisement

Posted ০৬:২০ | মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com