রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্যান্টের পেছনের পকেটে মানিব্যাগ রাখেন? জেনে নিন কী ক্ষতি

  |   রবিবার, ০২ ডিসেম্বর ২০১৮ | প্রিন্ট

প্যান্টের পেছনের পকেটে মানিব্যাগ রাখেন? জেনে নিন কী ক্ষতি

বেশিরভাগ মানুষ এখন জিন্স বা ট্রাউজারের পেছনের পকেটে মানিব্যাগ রাখেন। কিন্তু দীর্ঘ সময় ধরে প্যান্টের পেছনের পকেটে মানিব্যাগ রাখার ফলে শারীরিক কোন ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে ,জানলে সাবধান হবেন আপনিও!

দিনের পর দিন এভাবে ব্যাগ রাখাকেই কোমরে ব্যথা, হাড়ের সমস্যা ও স্নায়ুরোগের অন্যতম কারণ হিসেবে দেখছেন চিকিৎসকরা।

হাড় ও স্নায়ুর অসুখ নিয়ে দীর্ঘদিন গবেষণা চালানো দেশ-বিদেশের নানা সংস্থাই এ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। আমেরিকান ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সের গবেষকরাও ছেলেদের নানা হাড়ের সমস্যা এবং পায়ে বা কোমরে বাতের ব্যথার জন্য এই স্বভাবকেই অনেকাংশে দায়ী করছেন।

প্যান্টের পেছনে একটি পকেট দেওয়া থাকে। কিন্তু তার মানে এই নয় যে ওই পকেটে মানিব্যাগ রাখতে হবে। আমরা আমাদের সুবিধার জন্য টাকাপয়সা রাখা ভারী ব্যাগ চালান করে দিই পকেটে।

যারা অল্প টাকাপয়সা নিয়ে বের হন, তাদেরও ব্যাংকের কার্ড, খুচরো পয়সা, বাতিল কাগজে ভরে থাকে মানিব্যাগ। এবার পকেটে সেই ব্যাগ পুরেই আমরা বসে থাকি, হাঁটাচলা করি, ট্রেনে-বাসে চড়ি।

অস্থিরোগ বিশেষজ্ঞরা বলছেন, প্যান্টের পেছনের পকেট যেখানে থাকে, ঠিক সেখানেই অবস্থান করে সিরোটিক স্নায়ু। এই দীর্ঘ সময় ওভাবে ব্যাগ রাখায় এবং ওই অবস্থায় চেপে বসে থাকার কারণে সিরোটিক স্নায়ু ও সংশ্লিষ্ট পেশীর ওপর প্রবল চাপ পড়ে। ফিমার হাড়ের মাথাতেও চাপ পড়ে। এতেই কোমরে ব্যথা ও হাড়ের সমস্যা দেখা দেয়।

দীর্ঘ সময় ধরে প্যান্টের পেছনের পকেটে ব্যাগ রেখে দেওয়ায় সিরোটিক নার্ভের নিচে থাকা তন্তুর উপরও চাপ পড়ে। এতে কোমরে ব্যথা তো হয়ই, কারো কারো ক্ষেত্রে পা অবশ হয়ে যাওয়া থেকে শুরু করে হাড়ের ক্ষয়ও ঘটে।

এজন্য টুকটাক জরুরি কাগজ বা কলম রাখার কাজে পকেট ব্যবহার করুন। মানিব্যাগ রাখুন কাঁধের ব্যাগে। নিয়মিত শরীরচর্চা করুন। ইতোমধ্যেই এই ব্যথার শিকার হলে গরম সেঁক নিন ও চিকিৎসকের পরামর্শ নিন।

advertisement

Posted ১৪:১৬ | রবিবার, ০২ ডিসেম্বর ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com