রবিবার ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পেকুয়ায় রাজমিস্ত্রী বহুমুখী সমবায় সমিতির নিজস্ব অফিস স্থাপন, তহবিল সংগ্রহ ও পরামর্শ সভা 

  |   শুক্রবার, ২৭ মে ২০২২ | প্রিন্ট

পেকুয়ায় রাজমিস্ত্রী বহুমুখী সমবায় সমিতির নিজস্ব অফিস স্থাপন, তহবিল সংগ্রহ ও পরামর্শ সভা 
এস.এম.জুবাইদ,  পেকুয়া : কক্সবাজারের পেকুয়ায় রাজমিস্ত্রী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর নিজস্ব অফিস স্থাপন ও তহবিল সংগ্রহ এবং পরামর্শ সভা অনুষ্টিত হয়েছে। ২৭ মে বিকালে পেকুয়া কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন সমবায় কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি শফিউল আলম মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফোরকানের পরিচালনায় অনুষ্টিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা।
এতে বিশেষ অতিথি ছিলেন মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুস চৌধুরী, প্রকৌশলী কফিল উদ্দিন, প্রকৌশলী মিজানুর রহমান, কে এস আর এম কোম্পানির কক্সবাজারের এরিয়া ম্যানেজার আরিফুর রহমান, পেকুয়া কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর চেয়ারম্যান নুরুল আবচার,  ভাইস চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক, পেকুয়া এস ডি সিটি সেন্টারের ম্যানেজার মাহামুদুল করিম ফারুকী, পেকুয়া কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ম্যানেজার রহিম উদ্দিন, বি এস আর এম কোম্পানির পেকুয়া কুতুবদিয়ার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি সাদিল রহমান, পাঁচ বি এম ব্রিকস ফিল্ড কোম্পানির স্বত্বাধিকারী মোহাম্মদ জুনাইদ, ডি এম সি ব্রিক্সস ফিল্ড কোম্পানির স্বত্বাধিকারী মোহাম্মদ ফরিদ।
এতে সমিতির উন্নয়ন ও অগ্রযাত্রা নিয়ে সদস্যরা বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা কুতুবউদ্দিন মিস্ত্রি,  আবু তালেব মিস্ত্রি,  শাহিদ মিস্ত্রি,  জসিম মিস্ত্রি, সাহাবউদ্দিন মিস্ত্রি, মনু মিস্ত্রি, আমির হোসেন মিস্ত্রি, হাসেম মিস্ত্রী, সাইফু মিস্ত্রি,  করিম মিস্ত্রি, শাহাদত হোসেন মিস্ত্রি, সমিতির সাবেক সেক্রেটারী দেলোয়ার মিস্ত্রি, সমিতির সহ-সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদীন, ডিরেক্টর মোহাম্মদ ইদ্রিছ, ডিরেক্টর মোহাম্মদ মিজান, ডিরেক্টর বেলাল উদ্দিনসহ সমিতির সদস্যরা।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা বলেন আমরা বড় বড় দালানে বসে আরামআইয়াশে অফিস ও ব্যবসা বাণিজ্য করি। কিন্তু আমরা কি একবার ও ভেবে দেখি এ আরাম ভোগ করার জন্য কে সুযোগ করে দিল। কার পরিশ্রম ও ঘামের ফুটায় এ দালান উঠলো। তাদের প্রতি কি সহনুবতী হতে হয় না। একটা দালান করতে গেলে কি পরিমান তাদের চিন্তা করতে হয় এবং একটু এদিক ওদিক হলে কর্তৃপক্ষের কত না বকা খেতে হয় তারাও তো আমাদের মত মানুষ। তারা প্রকৌশলীদের হাতের নকশা ও পরিকল্পনা অনুযায়ী হুবহু নিমার্ণ করে দেয় দালান। তারা প্রতিদিন রোদে শুকিয়ে বৃষ্টিতে ভিজে কত না হাড় ভাংঙ্গা পরিশ্রম করে এ অর্থ উপার্জন করে তাদেরকে তো মূল্যায়ন করতে হবে। শেষে তিনি তাদের অফিসের জন্য একটি সরকারী জায়গা নিয়ম অনুযায়ী বরাদ্দ দেওয়ার আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে অতিথিদের কে সমিতির পক্ষ থেকে ক্রেষ্ট সম্মাননা প্রদান করা হয়।
advertisement

Posted ২২:৫২ | শুক্রবার, ২৭ মে ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com