রবিবার ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পেকুয়ায় অবৈধ প্যাথলজি সিলগালা : এবি ডক্টর চেম্বারের যন্ত্রাংশ জব্দ!

  |   রবিবার, ২৯ মে ২০২২ | প্রিন্ট

পেকুয়ায় অবৈধ প্যাথলজি সিলগালা : এবি ডক্টর চেম্বারের যন্ত্রাংশ জব্দ!

এস.এম.জুবাইদ,পেকুয়া : কক্সবাজারের পেকুয়ায় অবৈধ ক্লিনিক প্যাথলজির বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ। এ সময় উপজেলার টইটংয়ে দুইটি ও রাজাখালীতে একটিসহ মোট তিনটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। ২৯ মে (রবিবার) সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমার নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.মুজিবুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

জানাযায়,  বৈধ কাগজপত্র না থাকায় টইটংয়ের হাজী বাজারে ওসমানের মালিকানাধীন হাজী বাজার ল্যাব হাউস ও টইটং বাজারে দিদারের মালিকানাধীন আইডিয়াল ল্যাব হাউস সহ রাজাখালীর আরবশাহ বাজারে আমান উল্লাহর মালিকানাধীন এবি ডক্টর চেম্বার নামক তিনটি অবৈধ প্যাথলজি সেন্টার সিলগালা করা হয়েছে। উল্লেখ যে, পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স না থাকায় স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা সহ নানা অনিয়মে- সরকারী সিদ্ধান্ত মোতাবেক সকল প্রকার লাইসেন্স  বিহীন ল্যাব, ক্লিনিক এর কার্যক্রম বন্ধের এ অভিযান শুরু হয়েছে।
এ বিষয়ে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.মুজিবুর রহমান বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও পেকুয়ায় অবৈধ ডায়াগনস্টিক সেন্টার গুলো বন্ধ না করায়, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে তিনটি অবৈধ প্যাথলজি সেন্টার সিলগালা করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
এ ব্যাপারে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা বলেন, পেকুয়ায় যেখানে সেখানে গড়ে উঠা অনুমোদন বিহীন ডায়াগনস্টিক সেন্টার চিহ্নিত করে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের বিষয়টি টের পেয়ে টইটং হাজী বাজার ল্যাব হাউস ও টইটং আইডিয়াল ল্যাব হাউসের মালিকরা ল্যাব হাউস বন্ধ করে দ্রুত পালিয়ে যায়। তবে আমরা তার উপর আরেকটি তালা লাগিয়ে দুইটি ল্যাব বন্ধ করে দিয়েছি। রাজাখালীতে এবি ডক্টর চেম্বার নামক একটি অবৈধ ল্যাব হাউস থেকে পরীক্ষা নীরিক্ষার যন্ত্রাংশ জব্দ করেছি এবং সিলগালা করে দিয়েছি।
advertisement

Posted ১৩:১১ | রবিবার, ২৯ মে ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com