| মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
পুলিশ বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরীকে ছেড়ে দিয়েছে । সোমবার রাত ১ টার দিকে তিনি ছাড়া পান। এর আগে রাত পৌনে ৮টার দিকে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে থেকে তাকে আটক করে পুলিশ। আটক করার পর তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়।
সন্ধ্যা সাড়ে ৫টায় ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসনের বৈঠকে উপস্থিত হওয়ার জন্য গুলশানের বাসভবনে প্রবেশ করেন উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ও রিয়াজ রহমান। এর পরপরই আসেন ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী।
বৈঠক শেষে চেয়ারপারসনের বাসভবনে কিছু সময় অবস্থানের পর তিনজন একসঙ্গে বের হন। এ সময় তাদের সবাইকে পুলিশ আটকের চেষ্টা করে, কিন্তু দুই উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ও রিয়াজ রহমান পুলিশের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে দ্রুত খালেদা জিয়ার বাসভবনে ঢুকে পড়েন।
Posted ০১:৩০ | মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin