বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পুলিশি বাধায় গণজাগরণ মঞ্চের কর্মসূচি পন্ড: আটক ৭

  |   শুক্রবার, ০৪ এপ্রিল ২০১৪ | প্রিন্ট

ঢাকা, ৪ এপ্রিল : ‘গণজাগরণ মঞ্চ’ ও ‘আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল’ পৃথকভাবে শাহবাগে জড়ো হওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশি বাধায় তারা ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং তাদের কর্মসূচি পন্ড হয়ে যায়। এ ঘটনায় উভয় সংগঠনের ৭ কর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে গণজাগরণ মঞ্চের মিডিয়া সেলের সামনে ইমরান এইচ সরকারের নেতৃত্বে কর্মীরা অবস্থান নেয়ার চেষ্টা করে।  এদিকে বিকাল ৪টার দিকে মেহেদী হাসান এনামের নেতৃত্বে ‘আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল’র কর্মীরা শাহবাগে গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আসে। গণজাগরণ মঞ্চের পাঁচ কর্মী হলেন- টিটু, সোহাগ, শামস, রাশেদ, জয়। এছাড়া ‘আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল’র সভাপতি মেহেদী হাসান এনাম ও কর্মী ইমনকে আটক করে পুলিশ।

প্রশাসনের পূর্ব অনুমতি না থাকায় উভয় সংগঠনের কর্মীদের বাধা দেয় পুলিশ। এতে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, প্রশাসনের পূর্ব অনুমতি না থাকায় শাহবাগে কোনো সংগঠনের কর্মীরা সংঘবদ্ধ হয়ে অবস্থান করতে পারবেন না। তাই বাধা দেয়া হয়েছে।

মেহেদী হাসান এনাম বলেন, ‘গণজাগরণ মঞ্চের নানা অসঙ্গতি তুলে ধরে আমরা শাহবাগে প্রতিবাদ জানাতে আসি। পুলিশ আমাদের অন্যায়ভাবে আটক করেছে।’ ইমরান এইচ সরকার বলেন, ‘প্রতিবাদ করার অধিকার সবারই আছে। পুলিশ বাধা দিয়ে প্রতিবাদকে থামাতে পারবে না।’

এদিকে বৃহস্পতিবার রাতে হামলার ঘটনায় মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারকে প্রধান আসামি করে শাহবাগ থানায় শুক্রবার দুপুরে মামলা করা হয়েছে। মঞ্চের অন্যতম সংগঠক ও ‘আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল’র কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান এ মামলা করেন।  এ মামলার প্রেক্ষিতে গণজাগরণ মঞ্চের নরেন্দ্র সাহা জয় মেহেদী হাসান এনামকে আসামি করে পৃথক একটি মামলা করেছেন।

advertisement

Posted ১৭:৫৭ | শুক্রবার, ০৪ এপ্রিল ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com