| বৃহস্পতিবার, ২২ মে ২০১৪ | প্রিন্ট
মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুম, মোরেলগঞ্জ : বাগেরহাটের মোরেলগঞ্জ পল্লীতে একটি চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে দু‘পক্ষের সংঘর্ষে উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ গুরুতর আহত হয়েছে ৫ জন। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধায় উপজেলার জিউধরা ইউনিয়নের লক্ষীখালী গ্রামে। আহত ছাত্রলীগ সভাপতিসহ দু‘জনকেই ওইরাতেই ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরন করা হয়েছে।অন্যদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ সংঘর্ষস্থল থেকে ১টি পিস্তল,১টি চাইনিচ কুঠার ও ৩টি দাও উদ্ধার করে।
স্থানীয় সূত্র জানায়, ওই ইউপির চেয়ারম্যান ও আওয়ালীলীগ নেতা হাবিবুর রহমান হাওলাদারের ভাই তৈয়েবুর রহমান নিজে ৬ বিগা জমির মালিক হলেও স্থানীয়দের জমি জবর দখল করে ৩০/৩৫ বিগা জমিতে দীর্ঘ ১যুগ ধরে অবৈধ ভাবে একটি চিংড়ি ঘের করে আসছিলেন।চলতি বছর ওই ঘেরের জমির প্রকৃত মালিকরা তাদের জমি দখলে নিয়ে নিজেরাই মাছ চাষ শুরু করেন । এঅবস্থায় পূর্বের জবর দখলকারী চেয়ারম্যানের ভাই তৈয়েবুর রহমান ঘেরটি উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফুজ্জামান শামিমের নামে ডিট করে দেয়। ঘটনার দিন বুধবার সন্ধায় ছাত্রলীগ সভাপতি আরিফুজ্জামান শামিম ও যুবলীগ নেতা ধলু পোদ্দারের নেতৃত্ত্বে তাদের দলীয় ১৫/২০ জনের একটি দল নিয়ে চেয়ারম্যানের ভাই তৈয়েবুর রহমান ওই ঘেরটি দখল করতে যায়।
এসময় জমির মালিক পক্ষ ও স্থানীয় বিক্ষুব্দ নারী পুরুষ তাদেরকে প্রতিরোধ করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এসংঘর্ষের সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফুজ্জামান শামিম(৩০),উপজেলা যুবলীগ প্রচার সম্পাদক হরিচাঁদ পোদ্দার ধলু(৩৮) কে স্থানীয়রা পিটিয়ে ও কুঁপিয়ে গুরুতর যখম করে । অপর দিকে স্থানীয় চান মিয়া (৩৫),ফাতেমা বেগম(৩০) ও কাকুলী (৩০)আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রলীগ সভাপতি শামিম ও যুবলীগ নেতা ধলু পোদ্দারকে উদ্ধার করে প্রথমে মংলা হাসপাতালে নিলে সেখান থেকে তাদেরকে খুমেক হাসপাতালে প্রেরণ করা হয়। ওই রাতেই সেখান থেকে আবার তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করে ।
পুলিশ সংঘর্ষস্থল থেকে ১টি পিস্তল,১টি চাইনিচ কুঠার ও ৩টি দাও উদ্ধার করে। এদিকে এ ঘটনার জের ধরে ছাত্রলীগ সভাপতি শামিমের চাচাত ভাই নিশান বাড়িয়া ইউনিয়ন আওমীলীগ সভাপতি আ.রহিম বাচ্চুর নেতৃত্ত্বে গুলিশাখালী বজারে মিছিল করে ২/৩টি দোকান ভাংচুর করে আতঙ্ক সৃষ্টি করে বাজারের সকল দোকান পাট বন্দ করে দেয়।
Posted ১৩:৪০ | বৃহস্পতিবার, ২২ মে ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin