| বুধবার, ১১ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
পিরোজপুর : পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-জিয়ানগর) আসনের আওয়ামী লীগের প্রার্থী ইসাহাক আলি খান পান্না তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
জানা গেছে, পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় উপস্থিত হয়ে মনোনয়পত্র প্রত্যাহারের আবেদনের জানানোর প্রেক্ষিতে তার মনোনয়পত্র প্রত্যাহার হয়েছে বলে নিশ্চিত করেছেন পিরোজপুররের জেলা প্রশাসক একেএম শামীমুল হক সিদ্দীকি।
বর্তমানে এ আসনে জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু একক প্রার্থী হিসেবে রয়েছেন।
Posted ১৪:৫৩ | বুধবার, ১১ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin