শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পিন্টু-টুকুর মুক্তি দাবিতে কাফন নিয়ে মিছিল

  |   বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

taingil
টাঙ্গাইল: বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুস সালাম পিন্টু ও ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তি দাবিতে টাঙ্গাইলের গোপালপুর ও ভুয়াপুরে বিএনপি নেতাকর্মীরা কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার নলীন বাজার থেকে কাফনের কাপড় পরে মিছিল নিয়ে তারা প্রায় ৫ কিলোমিটার পায়ে হেঁটে ভুয়াপুরের কুঠিবয়রা বাজারে এসে সমাবেশ করে।
সমাবেশে নেতাকর্মীরা বলেন, ‘গোপালপুর-ভুয়াপুরের গণমানুষের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুকে স্বৈরাচার হাসিনা সরকার মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাগারে আটক রেখেছে। বিনা বিচারের বছরের পর বছর তার ওপর চরম নির্যাতন করা হচ্ছে। একইভাবে এলাকার আরেক কৃতি সন্তান সুলতান সালাউদ্দিন টুকুকেও গ্রেপ্তার করে সরকার কারাগারে আটক রেখেছে।’
অবিলম্বে তাদের মুক্তি দেয়া না হলে ভুয়াপুর ও গোপালপুরে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা।
advertisement

Posted ১৮:৩৫ | বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com