রবিবার ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পাকিস্তান-ভারত শত্রুতা কবর দেয়া উচিৎ : নওয়াজকন্যা

  |   সোমবার, ২৬ মে ২০১৪ | প্রিন্ট

nowajj konna

ঢাকা, ২৬ মে : ভারত-পাকিস্তানের শান্তিপূর্ণ সম্পর্ক নতুন করে শুরু হবে- এমন প্রত্যাশা ব্যক্ত করে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ শরিফ বলেছেন, অতীতের বিষয়গুলো নিয়ে ভারত-পাকিস্তানের সম্পর্ক বন্দি থাকবে কেন? সব ধরনের শত্রুতা কবর দিয়ে নতুন করে দেশ দুটির সম্পর্ক শুরু করা উচিৎ।

সোমবার নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে গত শনিবার নওয়াজ শরিফের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর এক টুইটার বার্তায় প্রধানমন্ত্রী-কন্যা এ কথা বলেন। এর আগে পাকিস্তানের সংবাদমাধ্যমে জানানো হয়েছিল, গত ২১ মে ভারতের পক্ষ থেকে মোদির শপথের আমন্ত্রণ গ্রহণে যারা নওয়াজকে চাপ দেন, তার মধ্যে অন্যতম মরিয়ম। তিনি ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগের একজন সক্রিয় নারী রাজনীতিক।

টুইটারে ভারত-পাকিস্তানের ঐক্যের আকাঙক্ষা ব্যক্ত করে মরিয়ম লিখেছেন, প্রতিবেশী ভারত ও পাকিস্তান বিভক্ত কোরিয়ার মতো থাকছে কেন? কেন ইউরোপের মতো নয় ?  এ ছাড়া তিনি লেখেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি, ভারতের নতুন সরকারের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা উচিত। এতে করে উভয় দেশের মনস্তাত্ত্বিক প্রতিবন্ধকতা, ভয় ও সংশয় দূর হবে।

মরিয়ম লিখেছেন, আগ্রাসন শুরু করা সহজ কিন্তু থামানো কঠিন। নিষ্ঠুরতা ও সশস্ত্র বাহিনী অনৈতিকতার উপাদান।  এদিকে এক টিভি চ্যানেলে দেয়া সাক্ষাতে মরিয়ম শনিবার জানান, উভয় প্রধানমন্ত্রীকে জনগণের প্রত্যাশা সম্পর্কে সজাগ হতে হবে। যুদ্ধ ও নিরপরাধ মানুষকে বিপদে ফেলা দূরদর্শী নেতা ও সত্যিকার রাষ্ট্রনেতার বাস্তব পরীক্ষা নয়, বরং এসব প্রতিরোধ করাই নেতৃত্ব।

– জি নিউজ

advertisement

Posted ১০:০৫ | সোমবার, ২৬ মে ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com