বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পাকিস্তানের জনগণের সঙ্গে ঐক্য গড়ার আহ্বান আমীরের

  |   রবিবার, ২২ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

amir

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : সংবিধান প্রণেতা সুপ্রিমকোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম বলেছেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছেদ নয় বরং পাকিস্তানের জনগণের সঙ্গে ঐক্য গড়ে তুলতে হবে।
তিনি বলেন, ‘পাকিস্তানের জনগণের সঙ্গে আমাদের সংহতি প্রকাশ করতে হবে। তাদের বোঝাতে হবে তোমরা যাদের দ্বারা নিষ্পেষিত হচ্ছো, আমরাও তাদের দ্বারা নিষ্পেষিত হয়েছি।’
বর্তমান সময়কে তিনি আপদকালীন সময় বলেও মন্তব্য করেন। রবিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি উত্তর হলে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি আয়োজিত ‘যুদ্ধাপরাধীদের বিচার, কাদের মোল্লার রায় কার্যকর এবং পাকিস্তানের নগ্ন হস্তক্ষেপ’ শীর্ষক একটি গোল টেবিল বৈঠকে ব্যারিস্টার আমীর এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট একেএম জগলুল হায়দার আফ্রিকের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন শহীদ পরিবারের সদস্য সাংবাদিক শাহীন রেজা নূর ও অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ।
এম আমীর-উল ইসলাম বলেন, ‘পাকিস্তান সংসদের প্রস্তাবকে ক্ষুদ্র পরিসরে দেখলে হবে না। এখানে তারা যুদ্ধাপরাধীর বিচারকে জাস্টিফাই করেছে। এ নিন্দা প্রস্তাবের মাধ্যমে কাদের মোল্লা তাদের পক্ষে ছিলেন তা প্রমাণিত হয়েছে এবং তারা একাত্তরের গণহত্যার স্বীকৃতি দিয়েছে। আমরা পাকিস্তানের সঙ্গে ঐক্যমত পোষণ করতে চাই।’
তিনি বলেন, ‘এখানে সম্পর্কচ্ছেদের বিষয় নয়। পাকিস্তানের জনগণের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। পাকিস্তানের জনগণ ১৯৫ জন যুদ্ধাপরাধীর বিচারও দাবি করতে পারে। পাকিস্তানের মালালার সঙ্গে আমাদের মেয়েদের বন্ধুত্ব হওয়া দরকার।’
বর্তমান সময়ে চলমান হরতাল অবরোধ ও সহিংসতাও এক ধরনের মানবতাবিরোধী অপরাধ উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘৪২ বছর আগের মতো আরেকবার মানবতাবিরোধী অপরাধ সংঘটন শুরু হয়েছে।’

advertisement

Posted ২২:৪৮ | রবিবার, ২২ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com