| মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
২০১৩ সালের ব্যালন ডি’অর শিরোপা জয়ের এক সপ্তাহ পর এবার অনন্য স্বীকৃতিলাভ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সোমবার পর্তুগালের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘অর্ডার অব প্রিন্স হেনরির গ্রান্ড অফিসার হলেন তিনি। লিসবনের প্রেসিডেন্ট ভাবনে তাকে এ সম্মাননা দেন দেশটির প্রেসিডেন্ট কাভাকো সিলভা। ১৯৬০ সালে পর্তুগালের সবচেয়ে প্রভাবশালী রাজার ৫০০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সর্বপ্রথম এ সম্মাননা দেয়া হয়। এরপর থেকে প্রতি বছর দেশের কৃতী সন্তানকে এ পুরস্কার দিয়ে আসছে তারা। রোনালদোর একাগ্রতা, কর্মনিষ্ঠা ও কঠোর পরিশ্রমের প্রশংসা করেন দেশটির প্রেসিডেন্ট কাভাকো সিলভা। আর রিয়াল মাদ্রিদের এ পর্তুগিজ উইঙ্গার এ সম্মাননা পেয়ে দারুণ উচ্ছ্বসিত।
তিনি বলেন, ‘এ সম্মাননা আমাকে অনেক সম্মানিত করেছে। আমার এর দ্বারা উদ্বুদ্ধ হতে পারব।’ তবে দেশের হয়ে বিশ্বকাপ জেতা তার স্বপ্ন বলে জানালেন রোনালদো। বলেন, ‘আশা করছি ক্যারিয়ারের বাকিটা সময় বড় বড় শিরোপা জিততে নিজেকে উজাড় করে দিতে পারবো। আর দেশের হয়ে বিশ্বকাপ জেতা আমার স্বপ্ন। আশা করছি দেশকে একদিন বিশ্বকাপ এনে দিতে পারব।’ অনুষ্ঠাতে পর্তুগালের প্রেসিডেন্টকে রোনালদোর পাওয়া ২০০৮ সালের বর্ষসেরা খেলোয়াড়ের ট্রফিটি দেখান। তিনি গত বছর রিয়াল মাদ্রিদের হয়ে ৫৯ ম্যাচে করেছেন ৬৯ গোল। আর দেশের হয়ে গোল করেছেন ১০টি। বিশ্বকাপের প্লে-অফে সুইডেনকে হারিয়ে ব্রাজিলের বিশ্বকাপ নিশ্চিত করতে তিনি করেন হ্যাটট্রিক।
Posted ১৪:৩৫ | মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin