রবিবার ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পরিস্থিতি আগের তুলনায় অনেকটা নিয়ন্ত্রণে: নয়াদিল্লিকে তোফায়েল

  |   সোমবার, ২০ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

পরিস্থিতি আগের তুলনায় অনেকটা নিয়ন্ত্রণে: নয়াদিল্লিকে তোফায়েল

tofil

ঢাকা, ২০ জানুয়ারি : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ বলেছেন, পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে। বিরোধী দল বুঝতে পেরেছে, হিংসার আশ্রয় নিয়ে আখেরে কোনও লাভ হয়নি, বরং জনসমর্থন হারিয়েছে তারা। তাই বিএনপি এখন অবরোধের রাজনীতি থেকে সরে এসে রাজনৈতিক কর্মসূচির আশ্রয় নিয়েছে।
রবিবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেননকে এ সব কথা বলেন তিনি। খবর আনন্দ বাজার।
নয়াাদিল্লিকে আশ্বাস দিয়ে তোফায়েল বলেন, জামায়াতের অত্যাচারের জেরে বাংলাদেশের মানুষ যাতে দলে দলে শরণার্থী হিসেবে ভারতে না আসে তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে শেখ হাসিনার সরকার।
ভারতের দুশ্চিন্তার কোনও কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, সাতক্ষীরা, বগুড়া, জয়পুরহাট, ঠাকুরগাঁ-র মত কিছু জায়গায় জামায়াতে ইসলামি সমাজের একটি অংশের মানুষের উপর অত্যাচার চালিয়েছে, ঘর জ্বালিয়ে দিয়েছে – এ কথা সত্যি। কিন্তু সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে।
তোফায়েল বলেন, বিরোধী দলের অনেকেই মনে করছেন যে জামায়াতে ইসলামির সাহায্য নেওয়াটা ভুল হয়েছে। বিএনপি বুঝতে পেরেছে যে জামায়াতের ইন্ধনেই নির্বাচনে যোগ দেওয়া সম্ভব হয়নি।
প্রতিবেদনে বলা হয়, পশ্চিমী বিশ্বকে সামলানোর কাজও হাসিনা অনেকটাই করে ফেলেছে বলে দাবি হাসিনা সরকারের। গত কালই ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, তারা হাসিনা সরকারের পাশে আছে। জামায়াতে ইসলামি ও হেফাজতে ইসলামের সঙ্গে জঙ্গিদের যোগসাজশ খতিয়ে দেখার প্রস্তাব পাশ করেছে ইউরোপীয় পার্লামেন্ট। সামপ্রতিক নির্বাচন নিয়ে অসন্তুষ্ট হলেও হাসিনা সরকারের প্রতি মনোভাব বদলানোর ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র।

advertisement

Posted ১০:৪০ | সোমবার, ২০ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com