রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার ঢাকা ত্যাগ

  |   শনিবার, ২৭ জুলাই ২০১৩ | প্রিন্ট

ফাইল ফটো
বাদশাহ’ আব্দুল্লাহ-বিন-আজিজের আমন্ত্রণে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ১০ দিনের সফরে সৌদি আরব গেলেন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এমিরেটস এয়ার লাইন্সের একটি ফ্লাইটে করে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।


এ সময় বিমান বন্দরে বিএনপি চেয়ারপারসনকে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী আন্তরিক বিদায় জানান।


এ সময় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, উপদেষ্টা পরিষদের এডভোকেট খন্দকার মাহাবুব হোসেন, ব্যারিস্টার শাজাহান ওমর, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নান, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক বিষযক সম্পাদক হাবিব উন নবী খান সোহেল, সহ তথ্য বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, সহ মহিলা বিষয়ক সম্পাদক নুরে আরা সাফা, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, চেয়ারপরসনের বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, নির্বাহী কমিটির সদস্য আজিজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরফত আলী শপু, যুব দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নীরব, ছাত্র দলের সাবেক সিনিয়র সহ সভাপতি শহীদুল ইসলাম বাবুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান শিমুল, ছাত্র দলের সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, সিনিয়র সহ সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ প্রমুখ।


সৌদি আরবে থাকাকালে বিএনপি চেয়ারপারসন সেদেশের বাদশাহ’র একটি ইফতার পার্টিতে অংশ নেয়ার পাশাপাশি প্রবাসীদের সঙ্গেও ইফতার করবেন।


বিশ্বস্ত সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডনও থেকে স্বপরিবারে ওমরাহ পালনের জন্য সৌদিআরবে আসতে পারেন।


আগামী ৭ আগস্ট বেগম খালেদা জিয়ার দেশে ফেরার কথা রয়েছে।

For News : news@shadindesh.com
advertisement

Posted ১৬:০৪ | শনিবার, ২৭ জুলাই ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com