সোমবার ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

‘পঙ্কজ শরণ লাফালাফি করছেন’

  |   শুক্রবার, ২২ নভেম্বর ২০১৩ | প্রিন্ট

image_63483_0

ঢাকা: ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে লাফালাফি করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলীয় জোটের সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
মির্জা আব্বাস বলেন, ‘পঙ্কজ শরণ আপনাদের (আওয়ামী লীগ) ক্ষমতায় রাখতে লাফালাফি করলেও ক্ষমতায় রাখতে পারবে না।’
পঙ্কজ শরণের উদ্দেশে তিনি বলেন, ‘নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য তিনি অনেক বড় বড় কথা বলছেন। নির্বাচন কমিশন, এরশাদ ও বিভিন্ন মানুষের বাসায় যাওয়া আসা করছেন। কিন্তু তিনি কখনো বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করার কথা বলেন না।’
তিনি বলেন, ‘আমাদের একটাই কথা নির্দলীয় সরকার চাই এছাড়া অন্যকোনো সরকারের অধীনে ১৮ দলীয় জোট ও জনগণ নির্বাচনে যাবে না।’
তিনি আরও বলেন, ‘অতীতে যে মুখগুলো ঢাকায় আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। সেই মুখগুলোকে আমরা দেখতে পাই না। এরা কেউ পালিয়ে যায়নি। এ সরকার তাদের গুম-হত্যা-আহত করেছে। অবৈধভাবে ক্ষমতায় থাকার খায়েশ বাদ দিয়ে শেখ হাসিনা ক্ষমতা থেকে সরে গেলেই দেশে শান্তি ফিরে আসবে।’

advertisement

Posted ১৪:২৯ | শুক্রবার, ২২ নভেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com