| শনিবার, ১৮ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলায় হাইটেক-পার্ক/ আইটি ভিলেজ স্থাপনের জন্য নড়াইলে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কে জেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রনাধীন বাংলাদেশ হাইটেক-পার্ক কর্র্তৃপ সহযোগীতায় দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আঃ গাফ্ফার খানের সভাপতিত্বে সেমিনাওে প্রধান অতিথি ও রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ,বেসিক আইটিসি স্কীল ট্রান্সফার আপ টু উপজেলা লেভেল, মোঃ নূর উদ্দিন আহম্মেদ ( যুগ্ম-সচিব)।
এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আনন্দ কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ) মোঃ রায়হান কাওছার, সদর উপজেলা চেয়ারম্যান শরীফ হুমায়ুন কবির,নড়াইল প্রেসকাবের সভাপতি এনামুল কবির টুকু প্রমূখ।
সেমিনারে সরকারি কর্মকর্তা-কর্মচারি, সাংবাদিক, জনপ্রতিনিধি,শিক্ষকসহ বিভিন্ন শ্রেনী-পেশার ৭৫ জন প্রতিনিধি অংশ গ্রহন করেন।
সেমিনারে হাইটেক পার্ক স্থাপনের গুরুত্ব,স্থান নির্বাচন,শিল্প নির্বাচন,প্রাথমিক করণীয় নির্ধারন,আইটি স্কীলড জনগোষ্ঠি তৈরীসহ ভবিষ্যৎ করণীয় অন্যান্য আইটি বিষয়ক সম্যক ধারনা দেওয়া হয়।
Posted ১১:৩৯ | শনিবার, ১৮ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin