রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নেইমারের জোড়া বার্সার সহজ জয়

  |   রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

Barsalona

আগের ম্যাচে হ্যাটট্রিক এবং পরের ম্যাচে জোড়া গোল। মেসির অভাব বুজতেই দিচ্ছেন না ব্রাজিলিয়ান এ স্ট্রাইকার।
শনিবার রাতে ব্রাজিলের এই তারকার দুর্দান্ত নৈপুণ্যে ভিয়ালিয়ালকে ২-১ গোলে সহজে হারিয়েছে বার্সেলোনা।
গত ম্যাচে সেল্টিকের বিপক্ষে দেখানো দুর্দান্ত ফর্ম ধরে রেখে ক্যাম্প নউতে গতকাল রাতে দুই অর্ধে দুই গোল করেন নেইমার। প্রথমার্ধে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন তিনি।
দ্বিতীয়ার্ধের শুরুতে ভিয়ারিয়াল সমতা ফেরানোর পর আবার গোল করে বার্সার জয় নিশ্চিত করেন ব্রাজিলের এই তারকা ফুটবলার। চোটে থাকা মেসির অনুপস্থিতিতে নেইমারকেই নিতে হচ্ছে আক্রমণের মূল দায়িত্ব। তাকে ছাড়া অন্যদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর নীতি বহাল রেখেছেন কোচ জেরার্দো মার্তিনো।
চাভি হার্নান্দেসের জায়গায় খেলতে নামা অ্যালেঙ সংয়ের জোরালো শট গোলবারে বাধা না পেলে ম্যাচের শুরুতেই এগিয়ে যেত বার্সেলোনা। ম্যাচের ২৯ মিনিটে পেনাল্টি থেকে অবশেষে এগিয়ে যায় স্বাগতিকরা। হ্যান্ডবল থেকে বার্সা পেনাল্টি পেলে মেসির অনুপস্থিতিতে কিক নিয়েছিলেন নেইমার।
বিরতির পরপরই কর্নার থেকে বল পেয়ে হেডে ভিয়ারিয়ালকে সমতায় ফেরান মুসাচিনো। ম্যাচের ৬৬ মিনিটে অফসাইডের ফাঁদ এড়িয়ে আলেঙিস সানচেসের পাস থেকে জয়সূচক গোলটি করেন নেইমার। ৪৩ পয়েন্ট পাওয়া বার্সেলোনা এখন এক ম্যাচ কম খেলা আতলেতিকো মাদ্রিদের চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে আছে।

advertisement

Posted ২১:৩৫ | রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com