বুধবার ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নুরের গাড়ি বহরে হামলার আরেক আসামীর লাশ উদ্ধার

  |   সোমবার, ২০ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

নুরের গাড়ি বহরে হামলার আরেক আসামীর লাশ উদ্ধার

hotta

নীলফামারী, ২০ জানুয়ারি : এমপি আসাদুজ্জামান নুরের গাড়ি বহরে হামলা মামলার প্রধান আসামীর লাশ উদ্ধারের একদিন না পেরুতেই উদ্ধার হলো অপর এক আসামীর লাশ। সোমবার সকালে জেলার সৈয়দপুর বাইপাস মহাসড়কের পাশে ছাত্রদল নেতা আতিকুল ইসলাম আতিকের (২৬) ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়। নিহত আতিকুল ইসলাম ঐ মামলার ৩ নং আসামী। তিনি জেলার সদর উপজেলার টুপামারী ইউনিয়নের ইউনিয়ন ছাত্রদলের  যুগ্ম  সাধারন সম্পাদক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে জেলার সৈয়দপুর বাইপাস মহাসড়কের ধলাগাছ মোড়ের উত্তরে নাড়িয়া খাম্বা নামক স্থানে ছাত্রদল নেতা আতিকের ক্ষত-বিক্ষত লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফিরোজ আহমেদ জানান, উদ্ধারকৃত লাশের মাথায় বাম পাশে কানের নীচে আঘাতের চিহ্ন আছে।
এর আগে, গত শনিবার একই মামলার প্রধান আসামী গোলাম রব্বানীর লাশ উদ্ধার করে পুলিশ। গোলাম রব্বানী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের দুবাছুড়ী গ্রামের মজিবর রহমানের ছেলে এবং লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর জেলা সদরের রামগঞ্জ বাজারে নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও বর্তমান সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুরের গাড়ী বহরে হামলা এবং পরে আওয়ামী-পুলিশের সাথে এলাকাবাসীর সংঘর্ষে আওয়ামী লীগের চার জন সহ মোট পাঁচজন নিহত হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় ১৪ জন নামীয় ও অজ্ঞাত আরো দেড় সহস্রাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করে পুলিশ।

advertisement

Posted ১০:২২ | সোমবার, ২০ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com