বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন সুষ্ঠু হয়েছে : শাহনেওয়াজ

  |   শনিবার, ১৫ মার্চ ২০১৪ | প্রিন্ট

aec

ঢাকা, ১৫ মার্চ : নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, তৃতীয় দফার উপজেলা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। যে কয়েক জায়গায় সহিংসতা ঘটেছে এগুলো বিচ্ছিন্ন ঘটনা । শনিবার বিকালে নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ দাবি করেন তিনি।

তিনি বলেন, ‘সকাল ৮টা থেকে থেকে তৃতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। তবে যেসব জায়গায় দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেখানে আমরা নির্বাচন বন্ধ করে দিয়েছি। মাত্র ৯টি কেন্দ্রে ভোট গ্রহন স্থগিত করতে হয়েছে। এগুলো বিচ্ছিন্ন ঘটনা। বাদবাকী নির্বাচন সুষ্ঠু হয়েছে।

সহিংসতা মোকাবিলায় বাংলাদেশের সকল বাহিনী ব্যবহার করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।  বিভিন্ন প্রার্থীর অভিযোগের বিষয়ে সাংবাদিকরা শাহনেওয়াজের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘অভিযোগগুলো আমরা খতিয়ে দেখছি। মিডিয়ায় প্রকাশিত খবরগুলোও আমরা দেখছি। এসব বিষয়ে খোঁজ-খবর নিচ্ছি।’

শাহনেওয়াজ বলেন, ‘নির্বাচন কাজে নিয়োজিতদের আমরা কঠোরভাবে নির্দেশ দিয়েছি কোনো ধরনের অনিয়ম যেন বরদাস্ত করা না হয়।’

বিএনপির পক্ষ থেকে যেসব অভিযোগ করা হচ্ছে সে বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, ‘এটা আসলে নির্দলীয় নির্বাচন। এখানে দলীয় বিবেচনায় অভিযোগ আমলে নেয়া ঠিক হবে না।’

advertisement

Posted ১৭:০৮ | শনিবার, ১৫ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com