বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নির্বাচন পরবর্তী সহিংস ঘটনায় সুনামগঞ্জে আ’লীগ নেতাসহ দুইজন গ্রেফতার

  |   বুধবার, ০৮ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

Sunamgonj

আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) :  সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার কৃষি ব্যাংক শাখার ব্যবস্থাপক ও প্রিজাইডিং কর্মকর্তার ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের নেতাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বড়ইউড়ি গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে ও বাংলাবাজার ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক ডা. আব্দুস সামাদ ও উরুরগাও গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে মনির হোসেন।

বুধবার ভোররাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। স্থানীয় চেয়ারম্যান আব্দুস সোবহান জানান মনির হোসেন একজন দিন মজুর সে ঘটনার সাথে জড়িত নয়। তাকে মিথ্যে মামলায় জড়ানো হয়েছে। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা মামুন জানান আদালতের মাধ্যমে দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
উল্লে‌খ্য জাল ভোট দেয়া ও ভোট কারচুপির সময় বাঁধা দেয়ায় সোমবার বাংলাবাজার কৃষি ব্যাংক শাখার ব্যবস্থাপক ও প্রিজাইডিং কর্মকর্তা লোকমান হেকিমের উপর আ’লীগ নেতা মাহবুব এর নেতৃত্বে ৭-৮জনের একটি গ্রুপ ব্যাংকে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়।

তিনি বাংলাবাজার ইউনিয়নের পালকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন।

advertisement

Posted ১২:০৪ | বুধবার, ০৮ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com