| বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা, ১৯ ডিসেম্বর : জাতীয় পার্টির নবগঠিত অংশের চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহম্মেদ বলেছেন, সরকার জাতির সঙ্গে তামাশা করছে। সরকারের চলমান দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিশ্ববাসী হাসিঠাট্টা করছে।
বৃহস্পতিবার গুলশান-২ এর প্রাম্বি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
কাজী জাফর বলেন, শুধু একটি দেশ ছাড়া বাকি সব দেশ এই নির্বাচনের বিপক্ষে। আমি সেই দেশের নাম বলতে চাই না।
তিনি বলেন, সারাদেশে ৩০০ আসনের মধ্যে ১৫৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ ও মহাজোটের শরিক দলের প্রার্থীরা নির্বাচিত হওয়ায়ই প্রমাণ করে সরকার জাতির সঙ্গে তামাশা করেছে।
জাফর বলেন, মহাজোটের শরিক দলের বাইরে একটি দলও সরকারের এই তামাশার নির্বাচনে অংশ নেয়নি। তাই এই নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা পাবে না। দেশের মানুষও এই নির্বাচনকে স্বীকৃতি দেবে না বলেও জানান তিনি।
Posted ১৬:৩৭ | বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin