শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নির্বাচন ছাড়া উপায় নাই: সিইসি

  |   বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

ec
নিজস্ব প্রতিবেদক, 

ঢাকা : একদলীয় নির্বাচন হলে এর দায় কে নেবে এমন প্রশ্নের জাবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমেদ বলেছেন, “আমরা বলেছি সংবিধান মেনেই আমাদের চলতে হবে। সংবিধানে গণতন্ত্রের জন্য নির্বাচন ছাড়া কোনো উপায় নাই। অন্য কোন ভাবে রদবদল করতে পারেন না।”

তিনি বলেন, “জনগণকে তাদের ক্ষমতা দিতে হবে। তারাই সব ক্ষমতার অধিকারী । জনগণই সিদ্ধান্ত নেবেন তারা কাদের র্বিাচিত করবেন।”

বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
কাজী রকিব উদ্দীন বলেন, “আমরা চাই, সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন হতে হবে। তার জন্য সমঝোতা হতে হবে। এর জন্য একটি পরিপূর্ণ অগ্রগতি হতে হবে। এখন পর্যন্ত আমরা কোন অগ্রগতি দেখছি না।”
তিনি বলেন, “গণতন্ত্রের ভাষা হচ্ছে আলোচনা। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। সেদিক থেকে অগ্রগতি হলে নিশ্চই আমরা ব্যবস্থা করার চেষ্টা করব। তবে এখন পর্যন্ত আলোচনার কোনো অগ্রগতি হয়নি।”
সিইসি জোর দিয়ে বলেন, “প্রত্যেকটি দলের দায়িত্ব এই সমস্যার সমাধান করার। যে পরিস্থিতি এখন বিদ্যমান তাতে সমঝোতা হলে সবার জন্য ভালো।”
জাতীয় পার্টির সিদ্ধান্ত নিয়ে জানতে চাইলে কাজী রকিব উদ্দিন বলেন, “আমরা তাদের নিয়ে চিন্তিত নই।”

advertisement

Posted ১৭:৩০ | বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com