বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন ছাড়া দেশে স্থিতিশীলতা আসবে না: এ্যানি

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট

নির্বাচন ছাড়া দেশে স্থিতিশীলতা আসবে না: এ্যানি

অনলাইন ডেস্ক : বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘নির্বাচন ছাড়া দেশে স্থিতিশীলতা আসবে না। স্থিতিশীলতা ব্যবসার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। অন্তর্বর্তীকালিন সরকার কিছু সময়ের জন্য। এ সরকার পার্মানেন্ট সরকার নয়। জনগণের সরকার হলে ৫ বছরের জন্য একটা দায়িত্ব পেয়ে যাবেন। এতে দেশ স্থিতিশীলতায় থাকবে। তাই দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন দিয়ে দেশটাকে স্থিতিশীলতায় নিয়ে আসুন।

 

আজ  বিকেলে চৌপল্লী কালিদাস উচ্চ বিদ্যালয় মাঠে উত্তর জয়পুর ইউনিয়ন কৃষক দল আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘গণতন্ত্রের ভীতকে শক্তিশালী করতে হলে তার পূর্বশর্ত হলো নির্বাচন। হাসিনার আমলে গণতন্ত্রের আগে উন্নয়নের ব্যবসা করেছে, লুটপাট করেছে। কিন্তু বিএনপির ক্ষেত্রে একটু ভিন্ন। বিএনপি জনগণের প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের ভীতকে শক্তিশালী করার দিকে সবেচেয়ে বেশি নজর দিচ্ছে। মানুষ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে গর্বিত এবং নির্ভরশীল।

 

সমাবেশে ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মো. খালেদ হোসেন সেলিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ।

 

বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সভাপতি মাহবুব আলম মামুন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা শ্রমিক দলের সভাপতি এম এ হাশেম প্রমুখ। এসময় সহযোগী সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

advertisement

Posted ১৫:১৪ | শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com