| সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা : যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষণে না এলে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে কি না, সাংবাদিকরা জানতে চাইলে সজীব ওয়াজেদ জয় বলেন, “নির্বাচনে পর্যবেক্ষক প্রয়োজন নেই। কারণ সংস্থাগুলো বলেছে বিরোধী দল না থাকায় পর্যবেক্ষক পাঠাবে না। কিন্তু নির্বাচন নিরপেক্ষ হবে না, একথা তো তারা বলেনি।”
জয় বলেন, “বিরোধী দলের সঙ্গে নির্বাচন নিয়ে অনেক আলোচনা হয়েছে। কিন্তু জামায়াত আসবে না বলে তারা নির্বাচনে আসবে না। কেউ নির্বাচনে না এলে তো আমরা জোর করতে পারি না।” সোমবার রাতে যুক্তরাষ্ট্র থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে দেশে ফেরেন জয়। ফেরার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিরোধী দল না এলেও নির্বাচন নিরপেক্ষ হবে বলে জানিয়ে জয় বলেন, “একটা দল বয়কট করতে পারে। ভোটে অংশ না নেয়ার গণতান্ত্রিক অধিকার তাদের আছে। তারা না এলেও নির্বাচন সুষ্ঠু হবে।” জয় বলেন, “যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ার পর পাকিস্তানের সংসদে প্রস্তাব পাস হয়েছে। কিন্তু আমাদের বিরোধী দলের নেতা কোনো বিবৃতি দেননি। এটা খুব লজ্জার।”
Posted ২৩:৪০ | সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin