বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে মনে করছে আওয়ামী লীগ

  |   রবিবার, ০৫ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

tofayel_ahmed

ঢাকা, ৫ জানুয়ারি  : দশম জাতীয় সংসদ নির্বাচনকে গণতন্ত্রের বিজয় হিসেবে অভিহিত করে এ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ।

ভোট গ্রহণ শেষে রবিবার বিকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। তিনি বলেন, এ নির্বাচনের মাধ্যমে বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।

সংবাদ সম্মেলনে সারাদেশে দু-একটি বিছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়েছে দাবি করে তোফায়েল আহমেদ বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমরা নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে করতে পেরেছি। আমি এ জন্যে এর সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।

তিনি বলেন, বিএনপি এই নির্বাচন বন্ধ করতে অনেক চেষ্টা করেছে, সফল হতে পারেনি। আজ সারা দেশের ১৮ হাজার ২০৮ টি কেন্দ্রে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। এর মধ্যে মাত্র ১৪৭ টি আসনে ভোটগ্রহণ বন্ধ রাখতে হয়েছে। বাকী কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ হয়েছে।

তিনি দাবি করেন, নির্বাচন যথাযতভাবে হয়েছে। বিএনপি এই নির্বাচন প্রতিহত করতে চেয়েছিল কিন্তু দেশের মানুষ তা হতে দেয়নি। এই নির্বাচনে সরকার কোনো ধরনের প্রভাব বিস্তার করেনি দাবি করে তোফায়েল বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। এই নির্বাচনে যারা জয়লাভ করবে তারাই সরকার গঠন করবে।

নির্বাচনকে গণতন্ত্রের বিজয় উল্লেখ করে তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে ৭১’র মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধের বিজয় হয়েছে।  সংবাদ সম্মেলনে অন্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, মহীউদ্দীন খান আলমগীর, সভাপতি মন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন প্রমুখ।

advertisement

Posted ১৭:৫৬ | রবিবার, ০৫ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com