সোমবার ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

‘নির্বাচনে আসুন, যতো মন্ত্রী চান দেয়া হবে’

  |   রবিবার, ২৪ নভেম্বর ২০১৩ | প্রিন্ট

hasina

ঢাকা: বিরোধী দলকে আবারো নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকারে বিরোধী দল বিএনপি যতোটি ইচ্ছা এবং যে যে মন্ত্রণালয় চাইবে তা দেয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
রোববার বিকেলে গণভবনে আওয়ামী লীগ তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি এ আহ্বান জানান।
গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে খালেদা জিয়াকে দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে আমরা সকল দলের অংশগ্রহণে নির্বাচন করতে চাই। তাই আপনাকে বলবো, নির্বাচনে অংশগ্রহণ করুন।’
অন্তর্বর্তীকালীন সরকারে বিরোধীদল যতোটি মন্ত্রী চাইবে তা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে শেখ হাসিনা বলেন, ‘আপনি (খালেদা জিয়া) যতোটি মন্ত্রী চাইবেন তা দেয়া হবে। যে মন্ত্রণালয় চাইবেন তা দেয়া হবে।’
অগণতান্ত্রিক সরকার বা ব্যক্তি যাতে ক্ষমতায় আসতে না পারে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে, যেন কোনো অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় না আসতে পারে। কারণ অগণতান্ত্রিক সরকার দেশের জন্য মঙ্গল বয়ে আনে নাই।’
এসময় উপস্তিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ দলের শীর্ষস্থানীয় নেতারা।

advertisement

Posted ২১:৫৭ | রবিবার, ২৪ নভেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com