রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

  |   শনিবার, ৩০ নভেম্বর ২০১৩ | প্রিন্ট

image_57063_0

ঢাকা: দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট করেছেন একজন আইনজীবী। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ।

ইউনুস আলী আকন্দ জানান, তফসিল ঘোষণার আগে আদালতের পর্যবেক্ষণ অনুসারে সংসদ না ভাঙায় ২৬ নভেম্বর তিনি সংশ্লিষ্টদের একটি আইনি নোটিশ পাঠান। নোটিশের জবাব না পাওয়ায় রিটটি দায়ের করা হয়েছে। রোববার আদালত বসলে আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।

রিটে ঘোষিত তফসিল কেন বেআইনি ঘোষণা করা হবে না-এই মর্মে রুল চাওয়া হয়েছে। রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঘোষিত তফসিল স্থগিত চাওয়া হয়েছে রিটে।

রিট আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, আইনসচিব, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের সচিবকে বিবাদী করা হয়েছে।

প্রসঙ্গত, ২৫ নভেম্বর দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী ৫ জানুয়ারি ভোট নেয়া হবে।

advertisement

Posted ১৬:৪১ | শনিবার, ৩০ নভেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com