রবিবার ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নির্বাচনকালীন সময়ে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান সম্পাদক পরিষদের

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট

নির্বাচনকালীন সময়ে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান সম্পাদক পরিষদের

নির্বাচনকালীন সময়ে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ।

বৃহস্পতিবার পরিষদের সভাপতি নূরুল কবির ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এক বিবৃতিতে এই আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়েছে, ‘নির্বাচনকালীন সময়ে সংবাদ সংগ্রহ ও প্রচারের দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা নানা ধরনের ঝুঁকির মুখে পড়েন। মাঠপর্যায়ে কাজ করা সংবাদকর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা এ সময় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

এই প্রেক্ষাপটে, সম্পাদক পরিষদ নির্বাচনকালীন সংবাদ কাভারেজের সময় সাংবাদিকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্র, অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিনীতভাবে আবেদন জানাচ্ছে। একই সঙ্গে, সম্পাদক পরিষদ রাজনৈতিক দলসমূহের প্রতিও বিনীত অনুরোধ জানাচ্ছে যেন তারা সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে কার্যকর ভূমিকা পালন করেন।

সম্পাদক পরিষদ আশা করে, সংশ্লিষ্ট সব পক্ষ বিষয়টির গুরুত্ব অনুধাবন করবেন এবং নির্বাচনকালীন সময়ে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।’

advertisement

Posted ০৯:৪১ | বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com